Abar hashimukh lyrics (আবার হাসি মুখ) Shironamhin
ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস, হাসিমুখে ফোয়ারা
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙে চুপচুপ
যদি জাহাজের নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন
তোমাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর
খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়
মেঘ ভেসে গেল বহুদূর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর, বহুদূর
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর…
