Blocklist Bengali Poem Lyrics (ব্লক লিস্ট) Munmun Mukherjee Recitation

 

Blocklist Bengali Poem Lyrics (ব্লক লিস্ট) Munmun Mukherjee Recitation

 

 

Blocklist Bengali Poem Lyrics Munmun Mukherjee :

ব্লকলিস্ট বাঙ্গালী কবিতা আবৃত্তি করেছেন মুনমুন মুখোপাধ্যায়। ব্লকলিস্ট বাঙালি সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রেমের গল্পের কবিতা লিখেছেন দেবোজ্যোতি।
Poem : Blocklist
Recited by : Munmun Mukherjee
Writer : Debojyoti
Recrding & Mixing : Kaushik Som
Camera : Nilanjan
Edit : Soumyadip

Blocklist Bengali Poem Lyrics In Bangla :

তোমার সাথে আমার আলাপ হয়
ফেসবুক থেকে,
আমি সেভাবে চিনতাম না তোমায়
কয়েকটা ছবি দেখেছি,
দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে।
তারপর যখন প্রেমে পড়লাম
তখন আমাদের দু’মাস চলছে বন্ধুত্বের,
যদি বোঝাতেই হয়
গোটা পাঁচেক প্রোফাইল পিকচার,
গোটা দশ বারো কভার আর
প্রায় শ-খানেক পোস্ট।
এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন।
তুমি ছেড়ে গেছ যে কদিন হলো
তারও একটা টাইমলাইন আছে,
গোটা তিনেক প্রোফাইল পিকচার
গোটা ছয়েক কভার,
ধরে নাও গোটা পঞ্চাশেক পোস্ট।
কী অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের।
ছেড়ে যাওয়া, থেকে যাওয়ার টাইমলাইন,
সব কিরকম পাল্টে যায়।
তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম,
সেদিন থেকে কত লেখা লিখেছি
কত পোস্ট শেয়ার করেছি,
তুমি হয়তো দেখোয়নি বা দেখেছো হয়তো,
বন্ধুদের প্রোফাইল থেকে।
আচ্ছা কখনো ভেবে দেখেছো
একসময় কত পরিচিত ছিলাম আমরা ?
আর এখন আমরা চিনি না একে অপরকে।
এই সুবিধাটা ফেসবুক আমাদের দিলো
যাকে ভুলতে চাই জোর করে তার অনিচ্ছায়
তাকে তুমি তোমার
চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো,
ব্লক করে দিতে পারো।
তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা
টাইমের সাথে সাথে টাইমলাইন পাল্টে যায়়।
কিন্তু ভেবে দেখেছো কি ?
একসময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়
তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে
আর কোনোদিন কথা হবে না।
একটা বয়স পার করার পর
যখন মনে পড়বে
পারবে খুঁজতে ? পারবে আনব্লক করতে ?
যখন লগ-ইন বা লগ-আউট করার ক্ষমতা,
সামর্থ্য আর থাকবে না,
একটা বয়স মনে করার পর,
মনে থাকবে আনব্লক করার কথা ?
শুধু এইটুকু বলার ছিল তোমায়
ফেসবুক থাকবে তো চিরকাল,
সময়ের সাথে সাথে আরও যুবক হবে
আমরা কিন্তু এই জগতেই
আরও পুরনো হতে থাকবো।
তখন চাইলেও,
ব্লকলিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পরবো না।
জীবন এরকমই
ছেড়ে যাও, যদি তুমি চাও
থেকে যাও, যদি তুমি চাও
ভুলে যাও, যদি তুমি চাও
মনে যদি থাকে, মনে থাকবে।
জোর করে মুছে দিলে
ফিরিয়ে আনা যায় না,
একদিন সবাই পাশওয়ার্ড ভুলে যায়
তা জীবনের হোক, বা ফেসবুকের।
তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না
সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়
ওটা রাখতে হয়।
ফেসবুক ব্লকলিস্ট বাংলা কবিতা আবৃত্তি ইংরেজিতে – মুনমুন মুখার্জী :
Tomar sathe amar alap hoy
Facebook theke
AMi sevabe chintam na tomay
Koyekta chobi dekhechi
Du ekbar profile ghure esechi tar agey.
Tags: Blocklist Bengali Poem Lyrics , Blocklist Bengali lyrics  , Blocklist Bengali Poem Lyrics audio , Blocklist Bengali Poem Lyrics munmun ,
ব্লকলিস্ট বাংলা কবিতা লিরিক্স।

Related Lyrics

  • মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে

      মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে ঃ ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন। বাবা কেমন আছেন? -হ্যা মা ভালো।তুই ভালো আছিস ত? আছি বাবা ভালো। -এইভাবে বলছিস কেনো??তোর শ্বশুর রা খুশি হয়েছে তো?…

  • MrittuBonnai Vashe Ramjan (মৃত্যু বন্যায় ভাসে রমজান) Tabib Mahmud

        Poetry :Mrittu Bonnay Vashe Romjan Lyrics: Tabib MahmudVoice: Tabib Mahmud Mrittu Bonnay Vashe Romjan lyrics By Tabib Mahmud: মৃত্যুবন্যা, ভয়াল প্লাবন, ভেসে গেলো লাখো প্রাণ, আমারচেতনার হুশ ফেরাতে কি তবে এলো মাহে রমজান? জানি না সেকথা, দেখিনি আমি নতুন দিনের চাঁদ আমার আকাশে এখনো আধার আর কিছু অবসাদ। হয়নি আজাদ, শিশুর অধরে বির বির…

  • Iti Corona Virus Poem Lyrics (ইতি করোনা ভাইরাস) Mir

      Poem : Iti Corona Virus Voice : Mir Written by : Vivienne (Spain) Transcript : Alokesh Mondal Concept : Anilava Chatterjee Editor : Sandip Kar Coordinate : Utsha Hazra Copyright to : Tolly Time Production : Greymind Communication Iti Corona Virus Poem Lyrics By Mir : পৃথিবী ফিসফিসিয়ে বলেছিলো কিন্তু তোমরা শুনতে পাওনি, পৃথিবী…

  • Ekta Dussongbad Ache Poem Lyrics (একটা দুঃসংবাদ আছে) Munmun Mukherjee

            Ekta Dussongbad Ache Poem Lyrics Munmun Mukherjee Recitation : মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন একটা দুঃসংবাদ আছে বাংলা কবিতা।  সাদাত হোসেনের রচিত একটা দুুঃসংবাদ আছে বাংলা কবিতা।   Poem : Ekta Dussongbad Ache Written by : Sadat Hossain Recited by : Munmun Mukherjee Ekta Dussongbad Ache Poem Lyrics In Bangla :  …

  • Ek Opremiker Jonyo Poem Lyrics (এক অপ্রেমিকের জন্য) Taslima Nasrin

        Ek Opremiker Jonyo Poem Lyrics Taslima Nasrin : মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন এক ওপ্রেমিকের জন্য বাংলা কবিতা।  তাসলিমা নাসরিনের রচনা এক ওপ্রেমিকেেে জন্য রর বাংলা কোবিতা। Poem : Ek Opremiker Jonyo Written by : Taslima Nasrin Recited by : Munmun Mukherjee Recrding & Mixing : Kaushik Som Ek Opremiker Jonyo Kobita Lyrics In…