Shiuli Tolay Bhor Belay Lyrics In Bangla: Lyrics & Music Composed By – Kazi Nazrul Islam Gener – Bangla Chotoder Gaan (Bengali Nursery Children Song) শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লী-বালা (x2) শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশে-উতলা খোঁপাতে চিবুকে আবেশে-উতলা শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লী-বালা (x2) ঘোম্টা খুলিয়া তার পিঠেতে লুটায় শিথিল কবরি লুটিতেছে তার পায় (x2) নৃত্যেরও ভঙ্গে ফুল তোলে রঙ্গে নৃত্যেরও ভঙ্গে ফুল তোলে রঙ্গে আধো আঁধার বন তার রূপে উজালা শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লী-বালা (x2) নিলাজ পায় জোরে তার ওঠে ঝঙ্কার রিনিঝিনি, মন কয়, চিনি চিনি গো চিনি চিনি (x2) এ কি গো বন-দেবীর সতিনী এ কি গো বন-দেবীর সতিনী শিশির ধরিয়া পায় আল্তার রঙ চায় শিশির ধরিয়া পায় আল্তার রঙ চায় পাখি তারি গান গায়, বনে নিরালা শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লী-বালা (x2) শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশে-উতলা খোঁপাতে চিবুকে আবেশে-উতলা…