|

Hath Dhorar Bhul Lyrics (হাত ধরার ভুল) Subhrajit | Rishi Panda

 

Hath Dhorar Bhul Lyrics (হাত ধরার ভুল) Subhrajit | Rishi Panda

 

 

Hath Dhorar Bhul Lyrics Subhrajit Panda :

হাত ধরার ভুল  গানটি গেয়েছেন শুভ্রজিত পান্ডা ও মিউজিকে ছিলেন  ঋশি পান্ডা।
এই গানটির লিরিক্স বাংলায় লেখা হয়েছে।
Song : Haat Dhorar Bhul
Vocal & Tune : Subhrajit Panda
Lyrics : Aniket Das
Music : Rishi Panda

Hath Dhorar Bhul Song Lyrics In Bangla :

আমার জন্য দিতেই পারো পছন্দসই নাম
খুঁজতে গিয়ে তোমায়, পেলাম অনেকটা বদনাম
খুঁজতে গিয়ে তোমায় আবার হারিয়ে ফেললাম।
কথার সাথে কথা জুড়ে পাঠিয়েছিলে খাম
চিঠির আদর ভুল ঠিকানায়,
খুঁজছো চুমুর দাম?
দোষী কেবল নেমে আসা ওই কপালের চুল
ঝগড়াঝাটি খুনসুটি আর হাতধরার ভুল,
হাত ধরার ভুল।
সেসব এখন খুব পুরোনো সামলে রাখি রোজ
এক আকাশে সবাই থাকি, তুমি যে  নিখোঁজ।
এখন তুমি দূরের মানুষ দূরবীণেতেও নেই
সারাজীবন থাকার কথা, হাতে হাত রেখেই,
ভিড়ের রাস্তায় পুড়ছি আমি, হাতের মুঠোয় ছাই
এই বর্ষায় তোমার ভরসায় গান গেয়ে যাই,
গান গেয়ে  যাই।
আমার জন্য রাখতে পারো দু’মুঠো কান্না
বিষণ্ণতার ভুল বানানে, খুঁজছি সান্ত্বনা।
কাটা ঘুড়ি উড়তে জানে, ভুল ঠিকানায়
ভালোবাসার বিষ থেকে যায়, স্মৃতির বাহানায়,
স্মৃতির বাহানায়।
দোষী কেবল নেমে আসা ওই কপালের চুল
ঝগড়াঝাটি খুনসুটি আর হাত ধরার ভুল,
হাতধরার ভুল।
এখন তুমি দূরের মানুষ দূরবীণেতেও নেই
সারাজীবন থাকার কথা, হাতে হাত রেখেই,
ভিড়ের রাস্তায় পুড়ছি আমি, হাতের মুঠোয় ছাই
এই বর্ষায় তোমার ভরসায় গান গেয়ে যাই,
গান গেয়ে  যাই।
হাত ধরার ভুল লিরিক্স ইংরেজিতে- শুভ্রজিৎ পন্ডা :
Amar jonno ditei paro pochondosoi naam
Khujte giye tomay pelam onekta bodnam
Khujte giye tomay abar hariye fellam
Doshi kebol neme asa oi kopaler chul
Jhograjhati khunshuti aar haat dhorar vul
Ekhon tumi durer manush dubineteo nei
Sarajibon thakar kotha haate haat rekhei
Bhirer rastay purchi ami haater muthoy chaai
Ei borshay tomar bhorshay gaan geye jai.
Tags: Hath Dhorar Bhul Lyrics (হাত ধরার ভুল) Subhrajit | Rishi Panda, hath dhorar bhul lyrics , hath dhorar bhul song lyrics ,haat dhorAR bhul song download , haath dhorar bhul audio song download , haath dhorar bhul lyrics in bangla.

Related Lyrics

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

       Utshorgo Lyrics by Tasnif : উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান। Song : Utshorgo Vocal & Lyrics : Tasnif Zaman Composed by : Sajid Sarkar Utshorgo Song Lyrics In Bangla : আমার সবটুকু বিশ্বাস যে…

  • Uthchhe Jege Sakal Gulo Lyrics (উঠছে জেগে সকালগুলো) Shreya Ghoshal | Autograph

        Uthchhe Jege Sakal Gulo Lyrics by Shreya Ghoshal : Uthchhe Jege Sakal Gulo Lyrics from Autograph Bengali Movie The song is sung by Shreya Ghoshal Starring: Indraneil Sengupta and Nandana Sen Music composed by Debojyoti Mishra Uthche Jege Shokalgulo Song Lyrics written by Srijit Mukherji. Movie: Autograph Song: Uthche Jege Shokalgulo Singer: Shreya Ghoshal Lyrics: Srijit Mukherji Music: Debojyoti Mishra Directed by: Srijit…