Iti Corona Virus Poem Lyrics (ইতি করোনা ভাইরাস) Mir

Iti Corona Virus Poem Lyrics By Mir

 

Poem : Iti Corona Virus
Voice : Mir
Written by : Vivienne (Spain)
Transcript : Alokesh Mondal
Concept : Anilava Chatterjee
Editor : Sandip Kar
Coordinate : Utsha Hazra
Copyright to : Tolly Time
Production : Greymind Communication

Iti Corona Virus Poem Lyrics By Mir :

পৃথিবী ফিসফিসিয়ে বলেছিলো
কিন্তু তোমরা শুনতে পাওনি,
পৃথিবী সশব্দে বলেছিলো
তবুও তোমরা কানে তোলোনি,
পৃথিবী চিৎকার করে বলেছিলো
কিন্তু পাত্তাই দাওনি তোমরা,
আর তাই আমার এই জন্ম।
আমি তোমাদের শাস্তি দিতে জন্মাইনি
আমি তোমাদের জাগাতে এসেছি,
সাহায্যের জন্য পৃথিবী চিৎকার করেছিল
প্রবল বন্যা তোমরা শুতে পাওনি,
জ্বলন্ত আগুনের শিখা না শোনোনি তোমরা
ভীষণ ঝড় তোমাদের কানে যায়নি,
দানবীয় ঘূর্ণি ঝড় তাও শোনোনি তোমরা।

তোমরা এখনও পৃথিবীর কথা শুনতে পাওনা
যখন দূষণের জন্য মারা যায় সামুদ্রিক মাছ
হিমবাহ গলে চরম গতিতে,
দুর্বিসহ খরা, না তোমরা শুনতে পাওনা।

কত কত খারাপ পৃথিবী বয়ে নিয়ে চলেছে
লাগাতার যুদ্ধ, সীমাহীন লোভ,
জীবনের সংগে তোমরা বয়ে নিয়ে চলেছিলে।
সেখানে যতই ঘৃণা জমে থাকুক না কেন
রোজ যতই মানুষ মারা যাক না কেন
পৃথিবী কি বলতে চাইছে
সেটা শোনার চেয়েও বেশি জরুরি ছিলো
লেটেস্ট iphone টা।

কিন্তু এখন আমি এসেগেছি
বিশ্বের ফাঁদেই বিশ্ব কে স্তব্ধ করে দিয়েছি,
তোমাকে শুনতে বাধ্য করেছি,
তোমাকে গৃহবন্দী থাকতে বাধ্য করেছি,
বহুমূল্য দ্রব্য ঝেড়ে ফেলতে বাধ্য করেছি,
এখন তোমরাও পৃথিবীর মতোই
এখন তোমাদের সামনে
শুধুই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই,
কি কেমন লাগছে?

আমি তোমাদের জ্বর দিচ্ছি
যেমন করে পৃথিবীর বুকে আগুন জ্বলে,
আমি তোমাদের শ্বাসকষ্ট দিচ্ছি
যেমন করে দূষণ ছড়িয়ে পড়ে পৃথিবীর বাতাসে,
আমি তোমাদের দুর্বল করে দিচ্ছি
যেমন করে পৃথিবীটা রোজ দুর্বল হয়ে পড়ে,
আমি তোমাদের যাবতীয় আরাম কেড়ে নিয়েছি
বন্ধ করে বাইরে যাওয়া,
এই জগৎ আর তার যন্ত্রনা কে ভুলে যাওয়া
তোমাদের অভ্যেস হয়ে পড়েছিল।

আজ আমি গোটা বিশ্ব কেই থমকে দিয়েছি
আর এখন চীনের বাতাস কত সুন্দর
পরিষ্কার নীল আকাশ,
কারণ পৃথিবীর আকাশে বিষ ছড়াচ্ছে না
কলকারখানার ধোঁয়া,
আজ ভেনিস এর জল কত স্বচ্ছ
কারণ দূষণ ছড়ানো গন্ডোলা নৌকা
এখন নেই।
এখন সময়,
নিজেকে নিজের সামনে দাঁড় করাও
বুঝে নাও তোমার জীবনে কোনটা প্রয়োজন।

আবারও বলছি,
আমি তোমাদের শাস্তি দিতে আসিনি
আমি এসেছি তোমাদের জাগাতে,
যখন সব ঠিক হয়ে যাবে
আমি যখন চলে যাবো
প্লিজ এই মুহূর্ত গুলো কে মনে করো,
পৃথিবীর কথা শুনো,
নিজের আত্মার কথা শুনো,
পৃথিবীকে দূষিত করা বন্ধ করো
একে অন্যের সঙ্গে লড়াই করা বন্ধ করো
বহুমূল্য জিনিসের কথা ভাবা বন্ধ করো
আর নিজের স্বজন প্রতিবেশীকে
ভালোবাসতে শেখো,
এই পৃথিবী আর তার প্রাণীদের
যত্ন নিতে শুরু করো,
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো
কারণ, পরের বার আরও ভয়ঙ্কর রূপ নিয়ে
আমি আবারও ফিরে আসতে পারি,
– ইতি, করোনা ভাইরাস

Related Lyrics

  • মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে

      মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে ঃ ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন। বাবা কেমন আছেন? -হ্যা মা ভালো।তুই ভালো আছিস ত? আছি বাবা ভালো। -এইভাবে বলছিস কেনো??তোর শ্বশুর রা খুশি হয়েছে তো?…

  • MrittuBonnai Vashe Ramjan (মৃত্যু বন্যায় ভাসে রমজান) Tabib Mahmud

        Poetry :Mrittu Bonnay Vashe Romjan Lyrics: Tabib MahmudVoice: Tabib Mahmud Mrittu Bonnay Vashe Romjan lyrics By Tabib Mahmud: মৃত্যুবন্যা, ভয়াল প্লাবন, ভেসে গেলো লাখো প্রাণ, আমারচেতনার হুশ ফেরাতে কি তবে এলো মাহে রমজান? জানি না সেকথা, দেখিনি আমি নতুন দিনের চাঁদ আমার আকাশে এখনো আধার আর কিছু অবসাদ। হয়নি আজাদ, শিশুর অধরে বির বির…

  • Ekta Dussongbad Ache Poem Lyrics (একটা দুঃসংবাদ আছে) Munmun Mukherjee

            Ekta Dussongbad Ache Poem Lyrics Munmun Mukherjee Recitation : মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন একটা দুঃসংবাদ আছে বাংলা কবিতা।  সাদাত হোসেনের রচিত একটা দুুঃসংবাদ আছে বাংলা কবিতা।   Poem : Ekta Dussongbad Ache Written by : Sadat Hossain Recited by : Munmun Mukherjee Ekta Dussongbad Ache Poem Lyrics In Bangla :  …

  • Ek Opremiker Jonyo Poem Lyrics (এক অপ্রেমিকের জন্য) Taslima Nasrin

        Ek Opremiker Jonyo Poem Lyrics Taslima Nasrin : মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন এক ওপ্রেমিকের জন্য বাংলা কবিতা।  তাসলিমা নাসরিনের রচনা এক ওপ্রেমিকেেে জন্য রর বাংলা কোবিতা। Poem : Ek Opremiker Jonyo Written by : Taslima Nasrin Recited by : Munmun Mukherjee Recrding & Mixing : Kaushik Som Ek Opremiker Jonyo Kobita Lyrics In…

  • Blocklist Bengali Poem Lyrics (ব্লক লিস্ট) Munmun Mukherjee Recitation

          Blocklist Bengali Poem Lyrics Munmun Mukherjee : ব্লকলিস্ট বাঙ্গালী কবিতা আবৃত্তি করেছেন মুনমুন মুখোপাধ্যায়। ব্লকলিস্ট বাঙালি সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রেমের গল্পের কবিতা লিখেছেন দেবোজ্যোতি। Poem : Blocklist Recited by : Munmun Mukherjee Writer : Debojyoti Recrding & Mixing : Kaushik Som Camera : Nilanjan Edit : Soumyadip Blocklist Bengali Poem Lyrics In…