MrittuBonnai Vashe Ramjan (মৃত্যু বন্যায় ভাসে রমজান) Tabib Mahmud

 

MrittuBonnai Vashe Ramjan (মৃত্যু বন্যায় ভাসে রমজান) Tabib Mahmud

 

Poetry :Mrittu Bonnay Vashe Romjan Lyrics: Tabib MahmudVoice: Tabib Mahmud

Mrittu Bonnay Vashe Romjan lyrics By Tabib Mahmud:
মৃত্যুবন্যা, ভয়াল প্লাবন, ভেসে গেলো লাখো প্রাণ, আমারচেতনার হুশ ফেরাতে কি তবে এলো মাহে রমজান?

জানি না সেকথা, দেখিনি আমি নতুন দিনের চাঁদ আমার আকাশে এখনো আধার আর কিছু অবসাদ। হয়নি আজাদ, শিশুর অধরে বির বির রাগ শুনি আসমানী বুকে এক ফালি চাঁদ, হাজার ব্যাথার খনি জীবনে যাদের প্রতিদিন রোজা, ক্ষুধার সঙ্গে বাস মৃত্যুর সাথে এক ঘাটে যারা ওজু করে বারো যে খোকা মরিলে কুকুর ভিন্ন কাদে না একটি মন তাদের জন্য নতুন করে কি রমজান প্রয়োজন? শ্রমিকের বুকে জমাট রক্ত দেখতে পায় না কেউ অস্রু সলিলে পাক দিয়া উঠে সাত দরিয়ার ঢেউ ছোটো খোকাটার অসুখ হয়েছে মরবে মরবে ভাব এখনো যে তার পাওনা দিলোনা শহরের বাবু সাব এক ফালি চাঁদ আকাশে ফুটেছে মনেতে ফুটেনি তার মৃত পুত্রের জানাজা পরে সে করে নাই ইফতার ভূমিহীন চাষী অন্যের ক্ষেতে ফসল করেছে চাষ অভাবের সাথে পাঞ্জা লড়ে সে টিকে থাকে বারোমাস চাতাল ব্যাপারী নিয়ে যায় ধান পানির মূল্য দিয়ে তাদের কি আর কিছু আসে যায় নয়া রমজান পেয়ে। কোথায় ইমাম? কোথায় নেতা? কোথায় বাংলাদেশ চেতনার জলে সাতার কাটিয়ে হাপায়া উঠেছি বেশ চারিদিকে শুধু জীবন্ত লাশ, মৃত্যুর দিন গুনে আছে কোনো নেতা নিকটে আসিয়া মানুষের কথা শুনে? নিঙরিয়া পড়ে হাদিস কোরান মাওলানা বেশ খুব কোন আয়াতের ওজরে তুমি হে থাকো আজ নিশ্চুপ? তোতাপাখি হয়ে সবক নিয়েছে চিন্তা করেনি তাই দুর্বল বুকে হিংসা ঘুমায় গতরে শক্তি নাই তাহারি খুৎবা গিয়েছে থেমে, শুনে না আজ তা কান বুঝেনা বেকুব ইমামের দল নিজেদের অপমান নিজেকে যেজন চিনে না সেজন অধম শক্তিহীন তারি পিছু কভু কাতার বাধে না মুমিন মুত্তাকিন শোন নির্বোধ! এই দুনিয়ায় বিশ্বাসী যার নাম আমৃত্যু সেই চালিয়ে গিয়েছে শান্তির সংগ্রাম আল্লার নামে জিকির করেছো তসবির মালা গেধে সেই আল্লাকেই পারো নি রাখতে আপন মনেতে বেধে পুটলায় যার রুটি নাই সে কীভাবে করবে দান কিতাব পড়ে সে হুজুর হয়েছে হয় নাই ওসমান অন্ধ যেজন সেজন কভু কি রাস্তা দেখাতে পারে? সেইতো আজিকে নেতা হয়ে ছুটে গহীন অন্ধকারে চারিদিক কালো বেদনায় ঘেরা, জনসাধারণ মাঝে এদের ভেতরে কজন বলো সরল অংক বুঝে? আনিবে কে আজ রমজান শেষে ঈদের চাদের হাসি? মুছে দিবে যত বেদনা বুকেতে জড়ায়া কাদছে চাষি মৃত্যুবন্যা থামাবে কে আজ? আসবেন তিনি কবে সেদিন মোদের জীবনে সবার ঈদুর ফিতর হবে।

Related Lyrics

  • মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে

      মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে ঃ ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন। বাবা কেমন আছেন? -হ্যা মা ভালো।তুই ভালো আছিস ত? আছি বাবা ভালো। -এইভাবে বলছিস কেনো??তোর শ্বশুর রা খুশি হয়েছে তো?…

  • Iti Corona Virus Poem Lyrics (ইতি করোনা ভাইরাস) Mir

      Poem : Iti Corona Virus Voice : Mir Written by : Vivienne (Spain) Transcript : Alokesh Mondal Concept : Anilava Chatterjee Editor : Sandip Kar Coordinate : Utsha Hazra Copyright to : Tolly Time Production : Greymind Communication Iti Corona Virus Poem Lyrics By Mir : পৃথিবী ফিসফিসিয়ে বলেছিলো কিন্তু তোমরা শুনতে পাওনি, পৃথিবী…

  • Ekta Dussongbad Ache Poem Lyrics (একটা দুঃসংবাদ আছে) Munmun Mukherjee

            Ekta Dussongbad Ache Poem Lyrics Munmun Mukherjee Recitation : মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন একটা দুঃসংবাদ আছে বাংলা কবিতা।  সাদাত হোসেনের রচিত একটা দুুঃসংবাদ আছে বাংলা কবিতা।   Poem : Ekta Dussongbad Ache Written by : Sadat Hossain Recited by : Munmun Mukherjee Ekta Dussongbad Ache Poem Lyrics In Bangla :  …

  • Ek Opremiker Jonyo Poem Lyrics (এক অপ্রেমিকের জন্য) Taslima Nasrin

        Ek Opremiker Jonyo Poem Lyrics Taslima Nasrin : মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন এক ওপ্রেমিকের জন্য বাংলা কবিতা।  তাসলিমা নাসরিনের রচনা এক ওপ্রেমিকেেে জন্য রর বাংলা কোবিতা। Poem : Ek Opremiker Jonyo Written by : Taslima Nasrin Recited by : Munmun Mukherjee Recrding & Mixing : Kaushik Som Ek Opremiker Jonyo Kobita Lyrics In…

  • Blocklist Bengali Poem Lyrics (ব্লক লিস্ট) Munmun Mukherjee Recitation

          Blocklist Bengali Poem Lyrics Munmun Mukherjee : ব্লকলিস্ট বাঙ্গালী কবিতা আবৃত্তি করেছেন মুনমুন মুখোপাধ্যায়। ব্লকলিস্ট বাঙালি সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রেমের গল্পের কবিতা লিখেছেন দেবোজ্যোতি। Poem : Blocklist Recited by : Munmun Mukherjee Writer : Debojyoti Recrding & Mixing : Kaushik Som Camera : Nilanjan Edit : Soumyadip Blocklist Bengali Poem Lyrics In…