Obak valobasha lyrics (অবাক ভালবাসা) Warfaze
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
