Tomay Gaan Shonabo Lyrics (তোমায় গান শোনাবো) Somlata Acharyya Choudhury | Rabindranath Tagore
Song Information : Song :Tomay Gaan Shonabo Lyricist : Rabindranath Tagore Movie Name – Balukabela.com Singer – Somlata Acharyya Choudhury Lyrics : তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম-ভাঙানিয়া তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুখজাগানিয়া.. তোমায় গান শোনাবো। এলো আঁধার ঘিরে, পাখি এল নীড়ে তরী এল তীরে বুঝি আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুখজাগানিয়া.. তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমার পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুখজাগানিয়া.. তোমায় গান শোনাবো।
