Tomar Moto Doyal Bondhu Lyrics (তোমার মত দয়াল বন্ধু) Lalon Fokir
Singer : Sagor Baul
Lyric & Tune : Fakir Lalon Shah
Music : FA Sumon
Language : Bangla
Label : Agniveena
Tomar Moto Doyal Bondhu Lyrics Bengali
ছেড়ে যেও না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু
দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না।।
তুমি তো খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য
তুমি তো খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য
তোমা বিনে পারের লক্ষ্য
তোমা বিনে পারের লক্ষ্য
আর তো দেখি না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু
আসমানি এক আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে
আসমানি এক আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে
এখন মোদের ফাঁকি দিয়ে
এখন মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যেও না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু
তুমি বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
তুমি বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
লালন বলে আর তো এমন
লালন বলে আর তো এমন
বাতি জ্বলবে না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
তুমি দেখা দিয়ে ওহে রাসুল দেখা দিয়ে ওহে রাসুল
ছেড়ে যেও না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
