|

Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

 

 Utshorgo Lyrics by Tasnif :

উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান।

Song : Utshorgo
Vocal & Lyrics : Tasnif Zaman
Composed by : Sajid Sarkar

Utshorgo Song Lyrics In Bangla :

আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই,
সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো।
যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই,
সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।
আমার সব অপূর্ণতাই যেন হয়
আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।

যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত,
জানি, তখনও সে আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।

আজ কোনো অনুভূতির
গভীরে যেতে চাই না আর কখনো,
যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক।
যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর,
যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয় এক
নির্ভুল সুরের জন্ম।
তাকে আমার কাব্যে মেশাই
যেন হয় এক বিশুদ্ধ গান,
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা।

তবু স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত,
জানি তখনও কিছুই আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ।

উৎসর্গ লিরিক্স ইংরেজিতে – তাসনিফ জামান :

Amar sobtuku bishwash je diyeche venge
Taake kritogotta janai
Se diyeche amar ondho chokhe aalo
Jaar bishalotar majhe ami
Ektuku paini thai
Take kritogotta janai
Se je diyeche amar mohashunne ashroy
Amar sob opurnotai jeno hoy
Amar shunno pother proti shreyotomo ashirbad
Jokhon sorgodware eka darabo tar opekkhay
Jeno amar obhorthona take kore anutapto
Jani tokhono se amar hobe na tobuo
E opraptitai jeno amay kore poritripto,

Related Lyrics

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Uthchhe Jege Sakal Gulo Lyrics (উঠছে জেগে সকালগুলো) Shreya Ghoshal | Autograph

        Uthchhe Jege Sakal Gulo Lyrics by Shreya Ghoshal : Uthchhe Jege Sakal Gulo Lyrics from Autograph Bengali Movie The song is sung by Shreya Ghoshal Starring: Indraneil Sengupta and Nandana Sen Music composed by Debojyoti Mishra Uthche Jege Shokalgulo Song Lyrics written by Srijit Mukherji. Movie: Autograph Song: Uthche Jege Shokalgulo Singer: Shreya Ghoshal Lyrics: Srijit Mukherji Music: Debojyoti Mishra Directed by: Srijit…

  • Urey Jarey Munia Lyrics (উড়ে যারে মুনিয়া) Habib Wahid | Sithi Saha

          Urey Jarey Munia Lyrics Habib Wahid And Sithi Saha : উরে যারে মুনিয়া গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ ও সিথি সাহা।  সংগীতায়োজন হাবিব ওয়াহিদ এবং উরে যারে মুনিয়া লিরিক্স ইন বাংলা রচনা মীর শরিফুল করিম শ্রাবন। Song : Urey Jarey Munia Singer : Habib Wahid & Sithi Saha Tune & Music : Habib Wahid Lyrics…